Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নাটোরে পুকুর থেকে নারীর ভাসমান মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৬ ১৩:১২

নাটোর: নাটোরের গুরুদাসপুর উপজেলায় একটি পুকুর থেকে ছবেদা বেগম (৫৫) নামে এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৩ মে) সকাল ১১টার দিকে উপজেলার ধানুড়া মিল্কি সিদ্দিক মোড় এলাকার পাশের একটি পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। নিহত ছবেদা বেগম ওই এলাকার মৃত আবুল কাশেমের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। খবর পেয়ে গুরুদাসপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত আকবর আলি জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর