Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৬ ১৫:৪৯ | আপডেট: ২৩ মে ২০২৬ ২২:৪৫

প্রতীকী ছবি।

খুলনা: খুলনায় ওমর ফারুক (২৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৩ মে) দুপুরে দৌলতপুর থানার মহেশ্বরপাশা পশ্চিমপাড়া খুটিরঘাট এলাকার একটি ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত যুবক খানজাহান আলী থানার জাব্দিপুর এলাকার বাসিন্দা ইব্রাহিম শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২২ মে) রাত ৯টার দিকে ওই এলাকায় দুইটি গুলির শব্দ শোনা যায়। তবে ওই সময় কী ঘটনা ঘটেছে তা কেউ নিশ্চিতভাবে বলতে পারেননি।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদুল ইসলাম বলেন, ‘তার মাথায় ও বুকে দু’টি গুলির চিহ্ন পাওয়া গেছে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর