Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশে বিদ্যুতের ঘাটতি নেই: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৬ ১৪:০৯ | আপডেট: ২৮ মে ২০২৬ ১৯:০৮

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত – ছবি : সংগৃহীত

যশোর: বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, দেশে বিদ্যুতের ঘাটতি নেই। ফলে পরিকল্পিত লোডশেডিং করার সুযোগ নেই।

তিনি বলেন, তবে কোথাও কোথাও ঝড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের সমস্যার কারণে বিদ্যুৎ বিভ্রাট হতে পারে। দ্রুত সমস্যা সমাধানের জন্য বিদ্যুৎ বিভাগের কর্মীরা নিরলসভাবে কাজ করছেন।

বৃহস্পতিবার (২৮ মে) যশোর ঈদগাহে ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মুসলমানরা শুধু মাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কুরবানি করবে না, মনের পশুত্ব কোরবানি করবে। যাতে করে সৌহার্দ্য সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে পারে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, যশোর ঈদগাহে প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টায়। এতে অংশ নেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন প্রমুখ।

জামাতে অংশ নিতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামে। প্রধান জামাতের খুতবা পাঠ করেন মাওলানা আব্দুল মান্নান। নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা দোয়া করা হয়। নামাজ শেষে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর