Friday 31 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৬ ১৫:৫৩ | আপডেট: ৩১ জুলাই ২০২৬ ১৯:৫৯

যশোর: নির্বাচনের আগে নিজ সংসদীয় আসনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আরএইচডি হতে রাজগঞ্জ জিসি সড়কের চার কিলোমিটার সড়ক সংস্কার এবং প্রশস্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। শুক্রবার (৩১ জুলাই) দুপুরে প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে সড়কটির সংস্কার ও প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন তিনি।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়নের জন্য কাজ করছেন। এ সময় দলীয় নেতাকর্মীদের নিজ নিজ এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করার আহ্বান জানিয়ে এলাকাবাসীকে সড়কের কাজে নিয়োজিত ঠিকাদারকে সহযোগিতা করার পাশাপাশি তার কাছ থেকে মানসম্মতভাবে কাজটি আদায় করে নেওয়ার আহ্বান জানান। এ সময় সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া যশোর-ঢাকা, ঢাকা-যশোর রুটে বেসরকারি এয়ারলাইন্সের ফ্লাইট দ্রুতই চালু করার নানা উদ্যোগের কথা জানান তিনি।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, যশোর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, সাবেক প্রচার সম্পাদক অ্যাড. হাজী আনিসুর রহমান মুকুল, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ও আশরাফুজ্জামান মিঠু, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব শাহনেওয়াজ ইমরানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর