Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রামিসা ধর্ষণ-হত্যা / উচ্চ আদালতে আপিল করবে মৃত্যুণ্ডপ্রাপ্ত সোহেলের পরিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জুন ২০২৬ ১৮:৫৫ | আপডেট: ৭ জুন ২০২৬ ২২:২৬

শিশু রামিসা ধর্ষন ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানার বাবা-মা। ছবি: সারাবাংলা

নাটোর: ছেলের জন্য প্রাণ ভিক্ষা চেয়ে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আলোচিত শিশু রামিসা ধর্ষন ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানার বাবা জেকের আলী ও মা শাহনাজ বেগম।

রোববার (৭ জুন) দুপুরে রায় ঘোষণার পর সোহেল রানার গ্রামের বাড়ি নাটোরের সিংড়ার মহেশচন্দ্রপুর গ্রামে বসবাসরত তার বাবা-মা গণমাধ্যমের কাছে এ কথা জানান। এসময় তারা সরকারের কাছে ছেলের জন্য প্রাণ ভিক্ষা চান।

সোহেল রানার বাবা জাকির হোসেন বলেন, ‘ছেলে দীর্ঘদিন ধরে বাড়িতে থাকে না। এর মধ্যেই হঠাৎ করে শুনি আমার ছেলে এক শিশুকে হত্যা করেছে। তবে আমার ছেলের জীবন ভিক্ষা চাই। সরকার চাইলেই দিতে পারে। আমরা এ নিয়ে উচ্চ আদালতে আপিল করব। কিন্তু সেই আর্থিক সামর্থ্য আমাদের নেই।’

বিজ্ঞাপন

এর আগে শনিবার (৬ জুন) সকালে কারা কর্তৃপক্ষের ফোন থেকে নিজের অপরাধের জন্য বাবার কাছে ক্ষমা চান মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা। একই সঙ্গে সোহেল রানার প্রথম স্ত্রীর সন্তান ১০ বছরের মিনহাজের সঙ্গে ৩ বছর পর কথা বলেন তিনি। এ সময় ছেলের কাছেও ক্ষমা চান তিনি।

উল্লেখ্য, দেশজুড়ে আলোচিত শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় রোববার (৭ জুন) দুপুরে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড প্রদান করেন আদালত।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর