Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরাজগঞ্জে সেতুর নিচ থেকে ১ ব্যক্তির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৬ ১৯:৪৩

সলঙ্গায় ঢাকা-পাবনা মহাসড়কের সেতুর নিচ থেকে আব্দুস সালাম নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ: জেলার সলঙ্গায় ঢাকা-পাবনা মহাসড়কের একটি সেতুর নিচ থেকে আব্দুস সালাম (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৭ জুন) দুপুরে সলঙ্গা থানার ধোপাকান্দি পশ্চিমপাড়া এলাকায় সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুস সালাম বগুড়া জেলার সদর উপজেলার ঝোপগাড়ী ঠিকাদারপাড়া এলাকার বাসিন্দা এবং আবুল হোসেনের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে স্থানীয় কয়েকজন ব্যক্তি সেতুর নিচে একটি মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে খবর দেন। পরে সলঙ্গা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, মরদেহটি পড়ে থাকতে দেখে প্রথমে তারা বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেন। পরে কাছে গিয়ে একজন মানুষের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। তবে কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

এ বিষয়ে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী বলেন, ‘স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে মরদেহে দৃশ্যমান কোনো তথ্যের ভিত্তিতে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।’

তিনি আরও বলেন, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।’

ওসি জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে এবং তার পরিবারের সদস্যদের বিষয়টি অবহিত করা হয়েছে।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর