Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাতক্ষীরায় বজ্রপাতে জেলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জুন ২০২৬ ১৮:২৮ | আপডেট: ২০ জুন ২০২৬ ২০:১৬

বজ্রপাতের প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নুর ইসলাম নামে এক জেলের মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জুন) দুপুর ১টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কদমতলা সংলগ্ন নদীতে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে।

নিহত নুর দক্ষিণ কদমতলা গ্রামের মৃত এন্তাজ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে নুর ইসলাম নদীতে নৌকায় করে মাছ ধরছিলেন। আকাশ মেঘাচ্ছন্ন ছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তার নৌকা থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। তখন আশপাশের অন্য জেলেরা ঘটনাস্থলে গিয়ে নুরকে উদ্ধার করেন। পরে হরিনগর বাজারের এক গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ‘ঘটনাটি স্থানীয়দের মাধ্যমে শুনেছি। উপকূলের আকাশ মেঘাচ্ছন্ন, তবে বৃষ্টি নেই। আকস্মিক বজ্রপাতে এমন ঘটনা ঘটেছে বলে শুনেছি।’

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর