Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৮

স্টাফ করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৬ ১০:২২ | আপডেট: ৫ জুলাই ২০২৬ ১৪:৫৩

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীতে পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৫০টি মামলাও দায়ের করা হয়েছে।

রোববার (৫ জুলাই) সকালে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি বলেন, ‘রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’

নিয়াজ মেহেদী বলেন, ‘গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৫২ জন, লালবাগ বিভাগ কর্তৃক ২৩ জন, ওয়ায়ী বিভাগ কর্তৃক ৩২ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৪৮ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৬৮ জন, মিরপুর বিভাগ কর্তৃক ৯৫ জন, গুলশান বিভাগ কর্তৃক ৫৩ জন, উত্তরা বিভাগ ১৩৭ জন গ্রেফতার করা হয়।’

বিজ্ঞাপন

তিনি জানান, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১ কেজি ২৬০ গ্রাম গাঁজা, ৩৮১ পিস ইয়াবা, ৮ গ্রাম হেরোইন, ১২ বোতল বিদেশি মদ, ২টি রাংচা কাগজ, ২টি কর্ক, ১টি ধারালো ছুরি, ৬টি বস্তায় বিভিন্ন প্রকার ভারতীয় হোমিওপ্যাথিক ওষুধ, ১৪টি মোবাইল, ১ জন ভিকটিম ও নগদ ২২ হাজার ১২০ টাকা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর