Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৬ ১৬:১৯ | আপডেট: ১০ জুলাই ২০২৬ ২১:৪৫

প্রতীকী ছবি।

টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে মহাসড়কের পাশের বিদ্যুতের খুঁটিতে বিদ্যুতায়িত হয়ে মাসুদ রানা (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সকাল ৮টার দিকে মধুপুর উপজেলার রসুলপুর বিমান ঘাঁটির সামনে মধুপুর-ময়মনসিংহ মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ রানা ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার রসুলপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে রসুলপুর বিমান ঘাঁটির সামনে মহাসড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সংস্পর্শে এসে মাসুদ রানা বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মধুপুর থানার অধীন অরণখোলা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ. কে. এম. ফজলুল হক জানান, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হয়েছে। আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর