Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফটিকছড়িতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৬ ২৩:০৪

বিদ্যুতায়িত হয়ে নিহত মো. জামাল। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: জেলার ফটিকছড়িতে গাছ কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. জামাল (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে তার দুই সহযোগীও আহত হয়েছেন।

সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টায় নাজিরহাট পৌর এলাকার পূর্ব ফরহাদাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জামাল উপজেলার ভূজপুর ইউনিয়নের আছিয়া বাগান এলাকার মনু মিয়ার ছেলে। আহতরা হলেন- আমান ও সেলিম।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান বলেন, ‘নাজিরহাট পৌর এলাকার পূর্ব ফরহাদাবাদ গ্রামে গাছ কাটতে গিয়ে অসাবধানতায় গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের সার্ভিস তারের সঙ্গে তিনি জড়িয়ে পড়েন। এ সময় জামালকে বাঁচাতে গিয়ে তার দুই সহযোগী আমান ও সেলিম নামে দুই যুবক আহত হন।’

বিজ্ঞাপন

তিনি আরও জানান, এক পর্যায়ে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জামালকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এসএন/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর