Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় শিশু নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৬ ২০:৪৭ | আপডেট: ১৪ জুলাই ২০২৬ ২১:৩২

ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় নওরীন (৩) নামে এক শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বেগুনবাড়ি মসজিদ মার্কেটের পাশের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু নওরীনের বাবা মো. নাজিম উদ্দিন পেশায় রিকশাচালক আর মা শিরিন আক্তার গৃহিণী। তারা বেগুনবাড়ি এলাকায় ভাড়া থাকেন। তাদের গ্রামের বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায়। নওরীন তার বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন।

নিহত শিশুর বাবা মো. নাজিম উদ্দিন জানান, বিকেলে বাবা-মা দুজনের হাত ধরে বাসার সামনে বের হয়েছিল। তখন বাবার হাত থেকে ছুটে রাস্তা পার হওয়ার জন্য দৌড় দেয় শিশুটি। এসময় একটি ব্যাটারিচালিত রিকশা এসে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ছিটকে রাস্তায় পড়লে মাথায় গুরুতর আঘাত পায় সে। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেল চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে সন্ধ্যা পৌনে ৭টার দিকে শিশু নওরিনকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি তেজগাঁও থানা পুলিশ তদন্ত করছে।

সারাবাংলা/এসএসআর/এমএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর