Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ক্রাইম রিপোর্টার রাসেল মারা গেছেন

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৬ ১৪:৫৬ | আপডেট: ২২ জুলাই ২০২৬ ১৬:৪৩

আবু হেনা রাসেল

ঢাকা: অপরাধ বিভাগের প্রতিবেদক (ক্রাইম রিপোর্টার) ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সদস্য আবু হেনা রাসেল আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (২২ জুলাই) দুপুরে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

তার নামাজে জানাজা আজ বিকেল সাড়ে ৪টায় ক্র্যাব ডিআরইউ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ রাজশাহীতে নেওয়া হবে।

জানা যায়, গত রোববার (১৯ জুলাই) রাজধানীর কাকরাইল এলাকায় মোটরসাইকেলে যাওয়ার সময় পেছন থেকে তাকে একটি প্রাইভেট কার ধাক্কা দিয়ে চলে যায়। এসময় তিনি হাতে পায়ে আঘাত পান। একইসঙ্গে মোটরসাইকেলের হ্যান্ডেলে বুকের বাম পাশে প্রচণ্ডভাবে আঘাতপ্রাপ্ত হন তিনি। ডাক্তার দেখানোর কথা থাকলেও তিনি দেখাননি।

বিজ্ঞাপন

আবু হেনা রাসেলের গ্রামের বাড়ি রাজশাহীতে। তিনি ২০০০ সালের দিকে সাংবাদিকতা শুরু করেন। পরে তিনি কানাডায় চলে যান। প্রবাস জীবন শেষে ২০১৬ সালের দিকে বাংলাদেশে আসেন রাসেল। দেশে ফিরে তিনি পুনরায় সাংবাদিকতা শুরু করেন।

আবু হেনা রাসেল দৈনিক ভোরের কাগজ, দৈনিক সমকালের অপরাধ বিভাগের রিপোর্টার ছিলেন। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের বিভিন্ন পদে নির্বাচিত হয়ে নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে তিনি ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের ১ নম্বর কার্যনির্বাহী সদস্য। সর্বশেষ তিনি দৈনিক খবর সংযোগ নামে পত্রিকার সাথে যুক্ত ছিলেন।

সিনিয়র সাংবাদিক আহমেদ আতিক বলেন, ‘আবু হেনা রাসেল একজন মাঠের রিপোর্টার। জীবনের ৩০টি বছর রাজধানীর অলিগলিতে নীল রঙের ভেসপা মোটরসাইকেলে ছুটে বেড়াতেন প্রতিদিনের নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য সংগ্রহের জন্য। সেই আবু হেনা রাসেল আজ আর নেই।’

অত্যন্ত হাস্যোজ্জ্বল আবু হেনা রাসেলের এমন বিদায়ে ক্র্যাব পরিবার ও তার সহকর্মীরা শোকাহত।

সারাবাংলা/ইউজে/এমএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর