Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইতালির দায়িত্ব নিলেন মানচিনি

ক্রীড়া ডেস্ক
২৯ জুলাই ২০২৬ ০৮:৪৪

ইতালির কোচ নিয়োগ নিয়ে কম নাটক হয়নি। শেষ পর্যন্ত আজ্জুরিদের ডাগআউটে দেখা যাবে রবার্তো মানচিনিকে। ইতালির নতুন কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।

দ্বিতীয়বারের মতো ইতালি জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মানচিনি। বিশ্বকাপে টানা তৃতীয়বারের মতো জায়গা করে নিতে ব্যর্থ হওয়ার পর গত এপ্রিলে দায়িত্ব ছাড়েন জেনারো গাত্তুসো । এরপর তার উত্তরসূরি হিসেবে আন্দ্রেয়া পিরলোর নাম চূড়ান্ত হলেও, রাশিয়ার একটি বেটিং কোম্পানির সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্কের জেরে সোমবার তিনি দায়িত্ব নেওয়া থেকে সরে দাঁড়ান।

এ পরিস্থিতিতে আবারও মানচিনির ওপর আস্থা রেখেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। ফেডারেশনের সভাপতি জিওভান্নি মালাগো বলেন, ‘আমি বিশ্বাস করি প্রধান কোচ হওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি রবার্তো মানচিনি।’

বিজ্ঞাপন

এর মাধ্যমে নতুন করে ইতালিকে পুনর্গঠনের দায়িত্ব পেলেন ২০২১ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপজয়ী এই কোচ।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর