Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২৬ ১৫:৫৭

খুলনায় কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার। ছবি: সংগৃহীত

খুলনা: খুলনার হরিণটানা থানার ময়ূর আবাসিক এলাকার একটি লেক থেকে সোয়েব (১৪) নামে এক কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৯টার দিকে লেকে থেকে তার মরদেহটি উদ্ধার করে। হরিণটানা থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সোয়েব সোনাডাঙ্গা বয়রা ক্রস রোডের বাসিন্দা হাসিব মিয়ার ছেলে এবং স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, সোয়েব প্রায়ই কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যেত। বুধবার (২৯ জুলাই) বিকেলেও সে একইভাবে বাড়ি থেকে বের হয়। রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। আজ সকালে লেকে মরদেহ পাওয়ার খবর পেয়ে সোয়েবের বাবা-মা ঘটনাস্থলে এসে তার পরিচয় শনাক্ত করেন।

বিজ্ঞাপন

হরিণটানা থানার এসআই জাহাঙ্গীর মোল্লা বলেন, ‘মরদেহের ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে। আর এ বিষয়ে আইনি বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর