Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠান নিয়ে ভারতের অবস্থান জানতে চায় ঢাকা’

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৬ ১৮:০৩ | আপডেট: ৩ আগস্ট ২০২৬ ২০:১০

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ ইসলাম। ফাইল ছবি

ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আগামী ৫ আগস্ট ভার্চুয়াল অনুষ্ঠানে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণ নিয়ে ভারত সরকারের অবস্থান স্পষ্টভাবে জানতে চেয়েছে বাংলাদেশ।

সোমবার (৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ভারতের মাটিতে প্রকাশ্যে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশের সঙ্গে মেরিটাইম নিরাপত্তা সহযোগিতার অংশ হিসেবেই যুক্তরাষ্ট্রের ২২ সদস্যের প্রতিনিধি দল ঢাকায় আসছেন। এটি ইন্দো-প্যাসিফিকের অংশ।’ এ ছাড়াও, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি দেশের স্বার্থ রক্ষা করে হলে তার ধারাবাহিকতা থাকবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ভারতীয় গণমাধ্যমে জানানো হয়েছে, ৫ আগস্ট দিল্লির একটি অনুষ্ঠানে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যোগ দেবেন।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর