Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে ট্রেনের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৬ ১৩:৫৭ | আপডেট: ৮ আগস্ট ২০২৬ ২১:১১

নিহত মাদ্রাসা শিক্ষার্থী মুক্তারুল ইমরান। ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালী এলাকায় রেললাইনে ট্রেনের ধাক্কায় মুক্তারুল ইমরান (১৬) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে।

শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মহাখালী পাগলারপোল এলাকার রেললাইনে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে মারা যায়।

পথচারী হরিজন সোম জানান, সকালে ঘটনাস্থলের রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল ওই মাদরাসা শিক্ষার্থী। এসময় গাজীপুরগামী একটি ট্রেনের ধাক্কায় আহত হয় সে। তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

নিহত ইমরানের বাড়ি ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার বকুয়া গ্রামে। সে সাভারের হেমায়েতপুরে একটি মাদ্রাসার শিক্ষার্থী। বর্তমানে তার পরিবার তেজগাঁও আরজতপাড়া এলাকায় ভাড়া থাকে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে ইমরান ছিল বড়।

তার মা মুক্তারা আক্তার জানান, ইমরানের বাবা পেশায় একজন রিকশাচালক। মহাখালীতে তার রিকশার গ্যারেজ। সকালে গ্যারেজের চাবি নিয়ে মহাখালীতে তার বাবার কাছে যাচ্ছিল ইমরান। এরপর লোকজনের কাছ থেকে জানতে পারেন যে, ইমরান ট্রেনের ধাক্কায় আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর