Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আজ ঢাকার বাতাস ‘সহনীয়’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৬ ১০:০৬ | আপডেট: ১৩ আগস্ট ২০২৬ ১৩:৪৫

ঢাকা: বায়ুদূষণের চিরচেনা চিত্র থেকে কিছুটা স্বস্তিতে রয়েছে রাজধানী ঢাকা।

বৃহস্পতিবার (১৩ ই আগস্ট) আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থান এখন বেশ পেছনের দিকে। বিশ্বজুড়ে বায়ুমান পর্যবেক্ষণকারী এই প্ল্যাটফর্মের সর্বশেষ সূচকে দেখা গেছে, ৭৯ একিউআই স্কোর নিয়ে ঢাকার অবস্থান এখন ২৩ নম্বরে, যা সহনীয় বা মাঝারি পর্যায়ের বায়ুমান হিসেবে বিবেচিত হয়।

দীর্ঘদিন ধরে বায়ুদূষণের শীর্ষ শহরগুলোর তালিকায় ঢাকার নাম নিয়মিত থাকলেও বর্তমান এই পরিস্থিতি নগরবাসীর জন্য কিছুটা স্বস্তিদায়ক। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ পর্যন্ত বায়ুর মান ভালো হিসেবে ধরা হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত মাঝারি বা সহনীয় মাত্রা হিসেবে গণ্য করা হয়, যেখানে ঢাকার বর্তমান স্কোর অবস্থান করছে। তবে সংবেদনশীল গোষ্ঠীর জন্য এই মাত্রার বায়ুও কিছুটা সতর্কতার বিষয় হতে পারে।

বিজ্ঞাপন

এদিকে তালিকার শীর্ষ অবস্থানে রয়েছে উান্ডার রাজধানী কাম্পালা, যার একিউআই স্কোর ১৯২ বা তার কাছাকাছি অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এছাড়া তালিকায় ওপরের দিকে রয়েছে মালয়েশিয়ার কুচিং এবং পাকিস্তানের লাহোর শহরের মতো বেশ কিছু নগরী। তুলনামূলকভাবে ঢাকার বাতাস অন্যান্য অনেক দূষিত শহরের চেয়ে অনেক বেশি পরিষ্কার রয়েছে। আবহাওয়া ও পরিবেশগত বিভিন্ন উপাদানের কারণে বায়ুর মানের এই ইতিবাচক পরিবর্তন বজায় থাকুক—এমনটাই প্রত্যাশা নগরবাসীর।

 

সারাবাংলা/এফএন/ এএ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর