Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডারউইন টেস্ট / অস্ট্রেলিয়ায় তামিমের সেঞ্চুরি, শান্তর ফিফটি

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৬ ১০:৪১ | আপডেট: ১৪ আগস্ট ২০২৬ ১২:২৭

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলার আমন্ত্রণ পেয়ে ঝলক দেখিয়েই যাচ্ছে বাংলাদেশ! দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে আগে বোলিং জাদু দেখানোর পর ব্যাট হাতেও দাপট দেখাচ্ছেন সফরকারীরা। ব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। হাফ সেঞ্চুরি করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাতে লিড নিয়েছে বাংলাদেশ।

হাসান মাহমুদের ৬ উইকেটে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দিয়েছিল বাংলাদেশ। তামিমের সেঞ্চুরি, শান্তর হাফ সেঞ্চুরিতে বাংলাদেশের স্কোর এখন ৩ উইকেটে ২৪৩ রান। অর্থাৎ ইতোমধ্যেই ৪৯ রানের লিড পেয়েছে টাইগাররা। সেঞ্চুরি করার পরপরই ব্যক্তিগত ১০১ রানে আউট হয়েছেন তামিম।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি ও ওয়ানডে দলে দলে জায়গা পাকা করার পর পাকিস্তান সিরিজে টেস্টে অভিষেক হয় তানজিদ তামিমের। আজ ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই পেলেন দারুণ একটা সেঞ্চুরি, তাও অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে।

ডারউইনে আজ দ্বিতীয় দিনের খেলা শুরুর সময় মুমিনুল হক অপরাজিত ছিলেন ৩৫ রানে, তানজিদ হাসান তামিম অপরাজিত ছিলেন ৩২ রানে। দিনের শুরু থেকে অজি পেস সামলে দারুণভাবে এগিয়েছেন দুজন। তবে ফিফটি থেকে মাত্র ১ রান দূরে থাকতে জস হ্যাজেলউডের বলে ক্যাচ ‍তুলে দেন মুমিনুল। ৯৫ বল খেলে ৮টি চারে তার ইনিংসটি থেমেছে ৪৯ রানের মাথায়।

তবে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা তানজিদ হাসান তামিম ভুল করেননি। ফিফটি পূর্ণ করেছেন, পরে সেঞ্চুরিও ‍তুলে নিয়েছেন। নাথান লায়নকে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেছেন। লায়নের পরের ওভারেই ফিরেছেন ব্যক্তিগত ১০১ রানের মাথায়। তার ১৯৭ বলের ইনিংসটি সাজানো ৮টি চার ১টি ছক্কায়।

তামিম ফেরার পর শান্তকে সঙ্গ দিচ্ছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। ৮৬ বলে ৫৭ রান করে অপরাজিত বাংলাদেশের টেস্ট অধিনায়ক। তার সঙ্গে ৫ রানে অপরাজিত মুশফিক।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর