Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৩

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৬ ১৫:২৬ | আপডেট: ১৯ আগস্ট ২০২৬ ২০:৩৪

প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৫৯টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’

নিয়াজ মেহেদী বলেন, ‘গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩৪ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩৩ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৮০ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৫৩ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৪৫ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১৩২ জন, গুলশান বিভাগ কর্তৃক ৪০ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৫৫ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ১১ জন গ্রেফতার হয়।’

বিজ্ঞাপন

তিনি জানান, অভিযানকালে ১২০ কেজি গাঁজা, ১২ হাজার ৩৭৫ পিস ইয়াবা, দুই পুরিয়া হেরোইন, পাঁচ লিটার দেশি মদ, ১১ হাজার ৪৮০টি নকল ক্রিম, ১১টি মোবাইলফোন, ৫২৬ বস্তা চাল, দুইটি চাকু, একটি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার ও প্রাইভেটকারের রিমোট চাবি জব্দ করা হয়। এ ছাড়া দুইজন ভিক্টিমকেও উদ্ধার করা হয়।

সারাবাংলা/এমএইচ/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর