Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যশোরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২৬ ১৯:৪৯ | আপডেট: ২৩ আগস্ট ২০২৬ ১১:৫৮

যশোর: যশোরের মনিরামপুর পারখাজুরা বাঁওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২২ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- হাজরাকাটি গ্রামের মফিজুর রহমানের ছেলে জিসান হোসেন (১১) ও প্রতিবেশী অলিয়ার রহমানের মেয়ে ইয়াসমিন খাতুন (৭)। সম্পর্কে তারা দুজন দূরসম্পর্কের চাচাতো ভাই-বোন।

হাজরাকাটি মহিলা আলিম মাদরাসার সহকারী শিক্ষক সৈয়দ আবুল কালাম আজাদ জানান, তারা দুজনই তাদের মাদরাসার ইবতেদায়ি শাখার শিক্ষার্থী। এর মধ্যে জিসান হোসেন চতুর্থ শ্রেণির ও ইয়াসমিন খাতুন প্রথম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, জিসান হোসেন ও ইয়াসমিন খাতুন শনিবার দুপুর দেড়টার দিকে বাড়ির পাশে পারখাজুরা বাওড়ে যায় শাপলা তুলতে। শাপলা তুলতে গিয়ে প্রথমে পানিতে ডুবে যায় ইয়াসমিন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে জিসানও ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের দুজনের মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

মনিরামপুরের রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. কামাল হোসেন বলেন, শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর