Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীতে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৩ আগস্ট ২০২৬ ১৮:২৪

নোয়াখালী: জেলার সেনবাগ উপজেলায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নূর জামান (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকাল ১১ টার দিকে উপজেলার ৯ নম্বর নবীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব দেবিসিংহপুর গ্রামের সুলতান বাপের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় রোববার সকালে নিজ বাড়িতে গরুর জন্য ঘাস কাটার কাজ করছিলেন কৃষক নুরুজ্জামান। এ সময় অসাবধানতাবশত নিচে পড়ে থাকা একটি বৈদ্যুতিক তারে বিদ্যুতস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বিজ্ঞাপন

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রহিম সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। অভিযোগ না থানায় মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর