Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্পিকার বিরোধীদলীয় নেতার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন: নাহিদ ইসলাম

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৬ ২১:৩৩ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৬ ০০:২৯

এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। ফাইল ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতাকে কথা বলতে না দেওয়া এবং স্পিকারের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

রোববার (৬ সেপ্টেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশন থেকে বিরোধীদলের সদস্যরা একযোগে ওয়াকআউট করার পর তিনি এই গুরুতর অভিযোগ তোলেন।

বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনার সময় বিরোধীদলীয় নেতা সংসদে নিজের বক্তব্য পেশ করতে চাইলেও স্পিকার তাকে সেই সুযোগ থেকে বঞ্চিত করেছেন। স্পিকার কেবল সুযোগ দিতে অস্বীকারই করেননি, বরং উলটো চরম মশকরা ও অসৌজন্যমূলক আচরণ করেছেন।

বিজ্ঞাপন

নাহিদ ইসলাম জানান, স্পিকারের এমন স্পষ্ট পক্ষপাতমূলক ও দায়িত্বজ্ঞানহীন আচরণ অত্যন্ত হতাশাজনক এবং তা সংসদীয় গণতন্ত্রের জন্য একটি বড় আঘাত। বিরোধীদলের যৌক্তিক মতামত সম্পূর্ণ উপেক্ষা করে সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে চরম তড়িঘড়ি করে কয়েকটি গুরুত্বপূর্ণ বিল সংসদে পাস করিয়ে নিয়েছে। নতুন পাস হওয়া আইনগুলোতে কোনো ধরনের স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত করার ন্যূনতম সুযোগ রাখা হয়নি।

স্পিকার নিরপেক্ষ ভূমিকা পালনে ব্যর্থ হয়েছেন এবং বিরোধী কণ্ঠকে চেপে ধরে বিলগুলো পাস করানো হয়েছে বলে অসন্তোষ প্রকাশ করে সংসদ ত্যাগ করেন বিরোধী দলের সদস্যরা।

সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর