Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকাসহ ৬ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ১ নম্বর সতর্কসংকেত

স্টাফ করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২৫ ১১:১৬ | আপডেট: ৫ আগস্ট ২০২৫ ১১:২৯

ছবি: সংগৃহীত

ঢাকা: আজ দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের ছয়টি জেলার ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (৫ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের জন্য নদীবন্দরগুলোর উদ্দেশ্যে দেওয়া পূর্বাভাসে বলা হয়— ঢাকা, নোয়াখালী, কুমিল্লা, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা পূর্বাভাসে আরও জানানো হয়, ঝড়বৃষ্টির এই প্রবণতা দুপুর নাগাদ অব্যাহত থাকতে পারে।

বিজ্ঞাপন

এদিকে আবহাওয়া অধিদফতরের সর্বশেষ ১২০ ঘণ্টার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে— আজ ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারী বর্ষণ।

সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

সারাবাংলা/এফএন/এমপি
বিজ্ঞাপন

আরো