Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কনার গানে নোরা ফাতেহির নাচ

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৫ ২০:৫০

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী কনা ও নিশের ‘মেহেন্দি’ গানে এবার নাচলেন বলিউড তারকা নোরা ফাতেহি। সম্প্রতি এই নাচের ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সানজয়। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ওর হাতে মেহেন্দি।’

ভিডিওতে দেখা গেছে, নোরা ফাতেহি হালকা মেজাজে নাচের মাধ্যমে গানের মধুর রিদমকে আরো প্রাণবন্ত করে তুলেছেন। সানজয়ও নোরার সঙ্গে নাচে অংশ নিয়েছেন। ভিডিওটি প্রকাশ হবার পরই সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার ভিউ এবং ভালোবাসার রিঅ্যাকশন এসেছে। অনেকেই মন্তব্য করেছেন, ‘নোরা ফাতেহিকে বাংলা গানে নাচতে দেখলে মন ভালো হয়ে যায়।’

এর আগে ৫ ডিসেম্বর প্রকাশিত ‘মেহেন্দি’ গানের ভিডিওতে কনা, নিশ, সানজয়, সুনেহরা তাসনিমসহ আরও অনেকে নাচের মাধ্যমে গানের রঙিন পরিবেশ তৈরি করেছিলেন।

বিজ্ঞাপন

এই ভিডিও দেখে স্পষ্ট, নোরা ফাতেহি শুধু বলিউড নয়, আন্তর্জাতিক হিট গানে নাচের ক্ষেত্রেও চমক দেখাতে প্রস্তুত।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর