Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চুপিসারে বিয়ে! টম হল্যান্ড–জেনডায়াকে ঘিরে নতুন গুঞ্জন

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৩ মার্চ ২০২৬ ১৭:০৬

হলিউডের আলোচিত তারকা জুটি টম হল্যান্ড ও জেনডায়া আবারও খবরের শিরোনামে। দীর্ঘদিনের প্রেম, প্রকাশ্য বাগদান। সব মিলিয়ে তাদের সম্পর্ক নিয়ে ভক্তদের কৌতূহল ছিল তুঙ্গে। এবার শোনা যাচ্ছে, নীরবে নাকি বিয়েটাও সেরে ফেলেছেন এই দুই তারকা!

সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের লালগালিচায় তাদের ঘনিষ্ঠ স্টাইলিস্ট ল রোচ কথার ফাঁকে জানান, টম ও জেনডায়ার বিয়ের অনুষ্ঠান বেশ আগেই হয়ে গেছে। সাংবাদিকেরা বিষয়টি নিশ্চিত হতে চাইলে তিনি হেসে বলেন, খবরটি একদম সত্যি। শুধু সবাই জানতেন না। তার এই মন্তব্য মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়, আর শুরু হয় নতুন জল্পনা।

তবে এখন পর্যন্ত টম বা জেনডায়া। কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তাদের প্রতিনিধিরাও নীরব। ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে বরাবরই স্বচ্ছন্দ এই জুটি। প্রেমের সম্পর্ক প্রকাশ্যে এলেও কখনোই খুব বেশি ব্যক্তিগত তথ্য শেয়ার করেননি তারা।

বিজ্ঞাপন

দুজনের পরিচয় ও প্রেমের শুরু ২০১৬ সালে, ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে। পর্দার রসায়ন বাস্তব জীবনেও গাঢ় হয়। এরপর ‘স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোম’ ও ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এ তাদের জুটি দর্শকের মন জয় করে। গত বছরের শুরুতে বাগদানের খবর প্রকাশ্যে আসে। এক আন্তর্জাতিক পুরস্কার অনুষ্ঠানে জেনডায়ার হাতে ঝলমলে হীরার আংটি দেখে সেই গুঞ্জন আরও জোরালো হয়।

ভক্তদের কাছে টম–জেনডায়া শুধু একটি তারকা জুটি নন, বরং পর্দা থেকে বাস্তবের প্রেমের এক মিষ্টি গল্প। তাই বিয়ের খবরটি সত্যি হলে, তা যে ভক্তদের জন্য বিশেষ আনন্দের হবে; এ কথা বলাই বাহুল্য। এখন দেখার বিষয়, এই নীরবতার অবসান ঘটিয়ে কবে আনুষ্ঠানিক ঘোষণা আসে তাদের পক্ষ থেকে। ততদিন পর্যন্ত গুঞ্জনই সঙ্গী।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর