Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আমার বিয়ের সিদ্ধান্তটা ভুল ছিল: অপু বিশ্বাস

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৩ এপ্রিল ২০২৬ ১৯:০৪

ঢালিউড কুইন অপু বিশ্বাস পর্দায় নিয়মিত না থাকলেও বছরজুড়েই খবরের শিরোনামে থাকেন। কখনো বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারণায় অংশগ্রহণ, আবার কখনো সামাজিক মাধ্যমে নতুন নতুন লুকে হাজির হয়ে ভক্তদের নজর কাড়েন তিনি। তবে পেশাগত জীবনের বাইরেও এই নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানা অজানা দিক নিয়ে খোলামেলা কথা বলেছেন অপু বিশ্বাস, যেখানে উঠে এসেছে তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ উপলব্ধির কথা।

সেই সাক্ষাৎকারে বিয়ের প্রসঙ্গ উঠলে অপু বিশ্বাস বেশ অকপটভাবে নিজের অতীত সিদ্ধান্তের কথা জানান। দীর্ঘ ক্যারিয়ারের চড়াই-উতরাই পেরোনো এই তারকা মনে করেন, খুব অল্প বয়সে আবেগতাড়িত হয়ে বিয়ের সিদ্ধান্ত নেওয়াটা তার জীবনের একটি ভুল ছিল। তার মতে, বিয়ে কোনোভাবেই জীবনের টার্নিং পয়েন্ট হওয়া উচিত নয় বরং সঠিক পরিপক্কতা বা ম্যাচিউরিটি না আসা পর্যন্ত কোনো মেয়েরই এমন বড় জীবনমুখী সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। ভবিষ্যতে নতুন করে ঘর বাঁধার কোনো পরিকল্পনা আছে কি না— এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে বিষয়টি কিছুটা রহস্যের মধ্যেই জিইয়ে রেখেছেন তিনি। বর্তমান সময়ের ট্রল ও সমালোচনা প্রসঙ্গেও নিজের দৃঢ় অবস্থান পরিষ্কার করেছেন এই নায়িকা। অপু জানান, নেতিবাচক কোনো কিছু তাকে এখন আর বিচলিত করে না; বরং অনেক ক্ষেত্রে তিনি এসব এড়িয়ে চলেন এবং মাঝেমধ্যে বেশ উপভোগও করেন।

বিজ্ঞাপন

স্মৃতিচারণ করতে গিয়ে অপু বিশ্বাস ২০০৮ সালে শাকিব খানের সঙ্গে তার বিয়ের সেই সময়ের কথা ও ২০১৭ সালে তা প্রকাশ্যে আনার প্রেক্ষাপট নিয়েও কথা বলেন। দীর্ঘ সময় গোপন রাখার পর তাদের সেই সংসার টেকেনি এবং ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ ঘটে। বর্তমানে নিজের একমাত্র সন্তানকে ঘিরেই তার সব ব্যস্ততা। শুটিং ফ্লোরের পুরোনো দিনগুলোর কথা মনে করে তিনি বলেন যে, আগের সেই আবেগী অপুর চেয়ে বর্তমানের তিনি অনেক বেশি সচেতন। আগে অনেক কিছু না বুঝেই ক্যামেরার সামনে বলে ফেলতেন, কিন্তু এখন তিনি বোঝেন যে ক্যামেরার সামনে ইমোশন নয় বরং পেশাদারিত্বের সঙ্গেই নিজেকে উপস্থাপন করতে হয়।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর