Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অভিনয়ের জাদুকর হুমায়ুন ফরীদির জন্মদিন আজ

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৯ মে ২০২৬ ১৯:২৭

আজ ২৯ মে। বাংলা চলচ্চিত্র ও নাট্যজগতের এক উজ্জ্বল নক্ষত্র হুমায়ুন ফরীদির জন্মদিন। ১৯৫২ সালের এই দিনে ঢাকার নারিন্দায় জন্মগ্রহণ করেন তিনি। আজ এই কিংবদন্তি অভিনেতার জন্মদিনে তাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছে পুরো দেশ। তার অভিনীত প্রতিটি চরিত্র যেন আজও জীবন্ত হয়ে আছে কোটি দর্শকের হৃদয়ে।

হুমায়ুন ফরীদি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। মঞ্চ, টেলিভিশন নাটক কিংবা চলচ্চিত্র,যেখানেই তিনি কাজ করেছেন, নিজের অভিনয়শৈলী দিয়ে দর্শককে মুগ্ধ করেছেন। যেকোনো সাধারণ চরিত্রকে অসাধারণ করে তোলার জাদুকরী ক্ষমতা ছিল তার। তার সাবলীল অভিনয়, বাচনভঙ্গি এবং চোখের ক্ষুরধার প্রকাশ তাকে সমসাময়িক অন্যদের থেকে আলাদা করে রেখেছিল।

বিজ্ঞাপন

তার অভিনীত অসংখ্য নাটক ও চলচ্চিত্র আজও মানুষের মুখে মুখে ফেরে। খলনায়কের চরিত্রে অভিনয়ের নতুন সংজ্ঞা তৈরি করেছিলেন তিনি। আবার একইসাথে আবেগঘন চরিত্রেও তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। অভিনেতা হিসেবে তার এই বহুমুখিতা তাকে বাংলা অভিনয়শিল্পের এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

১৯৬৪ সালে কিশোরগঞ্জে মহল্লার একটি নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনয়ের যাত্রা শুরু হুমায়ুন ফরীদির। এরপর নাম্লেখান টিভি নাটকে। সেখানে তুমুল জনপ্রিয়তা পেয়ে নাও ভেড়ান ঢালিউডে। পরিণত হন ইন্ডাস্ট্রির অপ্রতিদ্বন্দ্বী খলনায়কে। ২০১২ সালে ১৩ ফেব্রুয়ারি মৃত্যু হয় তার।

একজন শিল্পী হিসেবে তিনি ছিলেন আপসহীন এবং কাজের প্রতি ছিলেন ভীষণ নিবেদিত। তার অভিনীত প্রতিটি চরিত্র আজও নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের কাছে অনুপ্রেরণার উৎস। শিল্পকলায় তার অসামান্য অবদানের জন্য তিনি সবসময় বাংলা ভাষাভাষী মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। জন্মদিনে এই কিংবদন্তি অভিনেতার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর