Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির সুযোগ

সারাবাংলা ডেস্ক
১ আগস্ট ২০২৬ ১৫:৫২

ঢাকা: ৬২তম বিএমএ স্পেশাল (সিগন্যালস/ইএমই/এইসি) এবং ৫৫তম বিএমএ স্পেশাল (আরভিএন্ডএফসি) কোর্সে অফিসার ক্যাডেট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী । আগ্রহী প্রার্থীদের আগামী ২৪ আগস্ট তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: অফিসার ক্যাডেট

পদসংখ্যা: নির্ধারিত নয়

বিভাগসমূহ:

১. সিগন্যালস কোর
প্রার্থীর ধরন: পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইলেকট্রিক্যাল ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই)/ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসিই)/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিষয়ের ওপর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিজিপিএ ৪ এর মধ্যে কমপক্ষে ৩ থাকতে হবে।

বিজ্ঞাপন

২. ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইএমই) কোর
প্রার্থীর ধরন: পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই), ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইই)/ইলেকট্রিক্যাল ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই) বিষয়ের ওপরস্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে সিজিপিএ ৪ এর মধ্যে কমপক্ষে ৩ থাকতে হবে।

৩. আর্মি এডুকেশন কোর (এইসি)
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: অর্থনীতি, বিবিএ, আন্তর্জাতিক সম্পর্ক এবং মেডিকেল ফিজিসিস্ট বিষয়ের ওপর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকে কমপক্ষে সিজিপিএ ৪ এর মধ্যে কমপক্ষে ৩ থাকতে হবে।

৪. রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোর (আরভিএন্ডএফসি)
প্রার্থীর ধরন: পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোর (আরভিএন্ডএফসি): স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B.Sc, Vet. Sci. & A.H/DVM/B.Sc., AH (Hons) এ সিজিপিএ ৪ এর মধ্যে কমপক্ষে ৩ থাকতে হবে।

শারীরিক যোগ্যতা:

উচ্চতা-
পুরুষ: ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)
নারী: ১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি)

ওজন: উচ্চতা ও বয়স অনুযায়ী

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৭ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৮ বছর, বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

বৈবাহিক অবস্থা:
পুরুষ: অবিবাহিত, তবে ১ জানুয়ারি ২০২৭ তারিখে যাদের বয়স ২৬ বছরের ওপরে হবে, সে সব বিবাহিত পুরুষ প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
নারী: অবিবাহিতা/বিবাহিতা

বেতন: সরকার কর্তৃক নির্ধারিত সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী

আবেদনের অযোগ্যতা:

১. সেনা/নৌ/বিমানবাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি/প্রশিক্ষণ হতে বরখাস্ত/অপসারিত/স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ।

২. আইএসএসবি (আইএসএসবি) কর্তৃক ২ বার স্ক্রিন্ড আউট/প্রত্যাখ্যাত (তবে একবার স্ক্রিন্ড আউট ও একবার প্রত্যাখ্যাত হলে আবেদন করা যাবে)। তবে ৫ বছর আগে যারা ২ বার স্ক্রিন্ড আউট/প্রত্যাখ্যাত হয়েছেন তারাও আবেদন করতে পারবেন।

৩. যেকোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত।

৪. দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা https://bdjobs.com/h/details/282660?ln=2 এই ঠিকানায় আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন।

আবেদন ফি: ৫০০ টাকা

আবেদনের সময়সীমা: ২৪ আগস্ট ২০২৬ পর্যন্ত।

সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর