ঢাকা: এইচআর অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ২৯ আগস্ট পর্যন্ত।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: গণস্বাস্থ্য কেন্দ্র
বিভাগ: মানবসম্পদ
পদের নাম: এইচআর অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা: এমবিএ (এইচআরএম)
অন্যান্য যোগ্যতা:
পিজিডি-এইচআরএম থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
এইচআর নীতিমালা, বাংলাদেশ শ্রম আইন ও কমপ্লায়েন্স বিষয়ে সুস্পষ্ট জ্ঞান থাকতে হবে।
এইচআরআইএস/ইআরপি, পে-রোল, বাংলা টাইপিং, এমএস এক্সেল ও ওয়ার্ডে দক্ষ হতে হবে।
অভিজ্ঞতা: ৫ বছর, বেসরকারি সংস্থা (এনজিও) বা হাসপাতালে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
দায়িত্বসমূহ:
নিয়োগ, যোগদান ও কর্মী সংক্রান্ত ডকুমেন্টেশন পরিচালনা করা।
উপস্থিতি, ছুটি ও পে-রোল সংক্রান্ত রেকর্ড সংরক্ষণ করা।
কর্মদক্ষতা মূল্যায়ন ও কর্মী সম্পৃক্ততা কার্যক্রমে সহায়তা প্রদান করা।
প্রতিষ্ঠানের নীতিমালা ও শ্রম আইন অনুসরণ নিশ্চিত করা।
এইচআর রিপোর্ট প্রস্তুত ও এইচআরআইএস ডাটাবেজ হালনাগাদ রাখা।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বেতন: ৩০,০০০ টাকা
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, ডিপিএস সুবিধা, ২০ দিন বার্ষিক ছুটি এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।
কর্মস্থল: সাভার, ঢাকা
আবেদনের সময়সীমা: ২৯ আগস্ট ২০২৬
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা https://bdjobs.com/h/details/1516122?ln=1 এই ঠিকানায় ক্লিক করে আবেদন করতে ও বিস্তারিত জানতে পারবেন;
আবেদনের সময়সীমা: ২৯ আগস্ট ২০২৬ পর্যন্ত।