Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মধ্যপ্রাচ্যে যোগাযোগের জন্য বাংলালিংক দিচ্ছে বিনামূল্যে ইমো সুবিধা

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৬ ১৮:৫১

ছবি: সংগৃহীত।

ঢাকা: মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে বিরাজ করছে উত্তেজনা, তৈরি হয়েছে নিরাপত্তাজনিত অনিশ্চয়তা। এ প্রেক্ষাপটে, মধ্যপ্রাচ্যে বসবাসকারী প্রিয়জনদের সঙ্গে যেন গ্রাহকেরা মেসেজিং অ্যাপ ইমোর মাধ্যমে সহজে যোগাযোগ বজায় রাখতে পারেন, এজন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বাংলালিংক।

মঙ্গলবার (৩ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলালিংকের গ্রাহকেরা আজ ৩ মার্চ থেকে ৬ মার্চ পর্যন্ত বিনামূল্যে ইমো অ্যাপ ব্যবহার করে মধ্যপ্রাচ্যে থাকা স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

প্রয়োজনের এই মুহূর্তে নিরবচ্ছিন্ন যোগাযোগের গুরুত্ব অনুধাবন করে এই নতুন উদ্যোগ নিয়েছে বাংলালিংক। এই উদ্যোগের আওতায় অফার-চলাকালীন সময়ে তারা অতিরিক্ত ডেটা চার্জ ছাড়াই ইমোর মাধ্যমে ভয়েস ও ভিডিও কল করতে পারবেন। বাংলালিংক গ্রাহকেরা ক্যাম্পেইন চলাকালে একবার *১২১*৫৫৫# ডায়াল করে এ অফারটি সক্রিয় করতে পারবেন।

বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যে বসবাস করেন বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি। দেশের জাতীয় অর্থনীতির পাশাপাশি তারা যে দেশে বর্তমানে বসবাস করেছেন, সেখানকার অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। সাম্প্রতিক পরিস্থিতির কারণে স্বাভাবিকভাবেই দেশে থাকা তাদের পরিবারের সদ্যদের মধ্যে উদ্বেগ বেড়েছে। বাংলালিংকের অনেক গ্রাহকই বিদেশে থাকা স্বজনদের নিরাপত্তা ও সুস্থতার খবর জানতে অধীত আগ্রহে অপেক্ষা করে আছেন।

সারাবাংলা/এনএল/এএ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর