Tuesday 11 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্যারিসে ‘নজরুলের চেতনায় নতুন বাংলাদেশের অভিযাত্রা’ শীর্ষক সেমিনার

ফ্রান্স থেকে নজমুল হক
১১ আগস্ট ২০২৬ ১৪:১০ | আপডেট: ১১ আগস্ট ২০২৬ ১৪:১৩

ফ্রান্সের রাজধানী প্যারিসে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন ও চেতনার আলোকে ‘নতুন বাংলাদেশের অভিযাত্রা’ নিয়ে এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগষ্ট) প্যারিসের বুলোন এলাকার একটি চার তারকা হোটেলের অভিজাত হলরুমে অনুষ্ঠিত এ আয়োজনে ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও ব্যবসায়ী অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

‘নজরুলের চেতনায় নতুন বাংলাদেশের অভিযাত্রা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেন্টার, ফ্রান্স শাখা।

বাংলাদেশ সরকারের নজরুল বর্ষ উদযাপনের ধারাবাহিকতায় আয়োজিত সেমিনারে নজরুলের বিদ্রোহী চেতনা, সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের দর্শনের সঙ্গে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন ও গণঅভ্যুত্থানের প্রাসঙ্গিকতা নিয়ে বিশদ আলোচনা হয়।

বিজ্ঞাপন

সেমিনারের উদ্বোধন করেন ঢাকায় অবস্থানরত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক, কবি ও গীতিকার লতিফুল ইসলাম শিবলী। ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে যে পরিবর্তনের সূচনা হয়েছে, তার ঐতিহাসিক প্রেক্ষাপট এবং এর সঙ্গে নজরুলের চেতনার সম্পর্ক নতুন করে অনুধাবন করা জরুরি।

তিনি বলেন, নজরুলের সাহিত্য ও দর্শন শুধু একটি নির্দিষ্ট সময়ের জন্য নয়, বরং প্রতিটি প্রজন্মের জন্য প্রেরণার উৎস। নতুন বাংলাদেশের পথচলায় নজরুলের সাম্য, মানবতা ও শোষণ-বিরোধী চেতনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেন্টার, ফ্রান্স শাখার সভাপতি কবি সোহেল আহমদের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক নজমুল হকের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন বারাকা গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ফয়সল আহমদ চৌধুরী।

 

প্রধান আলোচক ছিলেন আয়ারল্যান্ড প্রবাসী কবি ও আন্তর্জাতিক কলামিস্ট ডা. জিন্নুরাইন জায়গীরদার।

প্রধান অতিথির বক্তব্যে ফয়সল আহমদ চৌধুরী বলেন, প্রবাসে নানা ব্যস্ততার মধ্যেও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং জুলাই বিপ্লবকে কেন্দ্র করে ফ্রান্স প্রবাসীদের এমন আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের আয়োজন প্রবাসী বাংলাদেশিদের দেশের ইতিহাস, সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে সম্পর্ক আরও গভীর ও দৃঢ় করবে।

প্রধান আলোচক ডা. জিন্নুরাইন জায়গীরদার বলেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবে ছাত্র-জনতার সংগ্রামে নজরুলের সাহিত্যকর্ম ও দর্শন আমাদের অনুপ্রেরণা দিয়েছে। নজরুলের বিদ্রোহী চেতনা অন্যায়, বৈষম্য ও শোষণের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস জোগায়।

তিনি আরও বলেন, ‘আমরা জাতি হিসেবে অনেক কিছু দ্রুত ভুলে যাই। নজরুলের মতো জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোও যেন আমরা দ্রুত ভুলে না যাই।’

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও নজরুল গবেষক খোরশেদ আলম পাটোয়ারী, রাজশাহী নিউ গভর্নমেন্ট কলেজের সাবেক জিএস মাহবুবুল আলম রাঙ্গা, সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতি ফ্রান্সের সাধারণ সম্পাদক ও রাজনীতিবিদ রেজাউল করিম রেজা, কমিউনিটি ব্যক্তিত্ব রফিকুল হক রাসেল, আব্দুল হাকিম, জবরুল ইসলাম, ফ্রান্স ২৪-এর প্রতিনিধি ও সংগঠনের উপদেষ্টা সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ, দৈনিক দিনকালের ফ্রান্স প্রতিনিধি ও সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ আলী চৌধুরী, ফরাসি ভাষা শিক্ষক ও সংগঠনের উপদেষ্টা সৈয়দ মঞ্জুরুল কাদির, ফরাসি থিয়েটারকর্মী সোয়েব মুজ্জামিল, ফ্রান্সের বিশিষ্ট ব্যবসায়ী আক্তার হোসেন সোহেল, কমিউনিটি ব্যক্তিত্ব মুহাম্মদ আক্তার হাসান, সামাজিক সংগঠন প্যারিস আইছার প্রতিনিধি মুহসীন আল আবিদ, বাংলাদেশ প্রেসক্লাবের ফ্রান্সের সভাপতি ফেরদৌস করিম, সামাজিক সেবাদানকারী প্রতিষ্ঠান এইড-পয়েন্টের প্রতিষ্ঠাতা মোহাম্মাদ ফয়সাল আহমেদ, হেলাল আহমেদ, অ্যাক্টিভিস্ট মনোয়ার পাটোয়ারী, এবং সংগঠনের সদস্য আব্দুল কাইয়ুম প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনটিভির প্রতিনিধি আবুল কালাম মামুন, ডিবিসি নিউজের প্রতিনিধি জাফর ইকবাল, কালের কণ্ঠের সাংবাদিক তানভীর আহমদ তোহা, সাংবাদিক সরদার হাছান ইলিয়াস তানিম, সাবেক ছাত্রনেতা জুয়েল আহমেদ, জুলাই যোদ্ধা নিসাত মনি,নাজমুল ইসলাম,সুমন আহমেদ চৌধুরী,গউস আহমেদ, মিসবাহ,রুহুল আমীন, জামিল আহমেদ, জুবেল আহমেদ, জুয়েল আহমদসহ ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

সেমিনারে ‘নজরুলের চেতনায় নতুন বাংলাদেশের অভিযাত্রা’ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইসরাত ফ্লোরা।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে কবিতা আবৃত্তি করেন সংগঠনের সহ-সভাপতি চৌধুরী হায়দার, জাকির খান এবং শিশু শিল্পী রিমিসা রাতুল। নজরুলসংগীত পরিবেশন করেন প্যারিসের জনপ্রিয় শিল্পী কুমকুম সাইয়িদা।

বক্তারা বলেন, নজরুলের সাহিত্য ও দর্শন কেবল বাংলা সাহিত্যের সম্পদ নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, সাম্য প্রতিষ্ঠা, মানবিক মর্যাদা ও অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণের এক শক্তিশালী দর্শন। নতুন প্রজন্মের মধ্যে নজরুলের এই চেতনা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি দেশের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের সম্পর্ক আরও দৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের শেষে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত অতিথি, বক্তা ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর