Friday 27 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যাযাবর মেঘ

হাসান মাহমুদ
২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৮

যাযাবর মেঘ,
কোন উদাসীর টানে হলে ভবঘুরে?
বিশাল আকাশ ঘুরে ঘুরে,
খুঁজে ফেরো তারে?

যাযাবর মেঘ,
তুমিও কি বিরহে পুড়ো?
তাই বুঝি নীল বেদনায় ভিজে ভিজে,
বৃষ্টির মতো ঝরো।

যাযাবর মেঘ,
আমিও একা, উদাস, আমার মন।
বিরহে পুড়ে তপ্ত হৃদয়,
চল দূর আকাশে—হারাই দু’জন।

যাযাবর মেঘ,
নেবে কি আমায়, নেবে কি সাথে?
বৃষ্টির ছোয়ায় শীতল হবো,
জোছনা রাতে।

সারাবাংলা/এএসজি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর