Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বইমেলায় ‘জীবনের পথে পথে’ গ্রন্থের মোড়ক উন্মোচন

সারাবাংলা ডেস্ক
১২ মার্চ ২০২৬ ২২:৩৫

বইমেলায় ‘জীবনের পথে পথে’ গ্রন্থের মোড়ক উন্মোচন। ছবি: সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শাহাবুদ্দিন খানের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘জীবনের পথে পথে’-এর মোড়ক উন্মোচন হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৪ টায় অমর একুশে বইমেলা প্রাঙ্গণের ন্যাশনাল পাবলিকেশনের স্টলে গ্রন্থটির মোড়ক ‎উন্মোচন করা হয়। এ সময় ডিজিটাল হাব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আনোয়ার জুয়েল, দৈনিক বর্তমান পত্রিকার নির্বাহী সম্পাদক নজমূল হক সরকারসহ ‎বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

গ্রন্থটি কেবল স্মৃতির বয়ান নয়—এ যেন এক নিবেদিত প্রাণ চিকিৎসকের মানবসেবার গল্প, এক সাহসী মানুষের অদম্য জীবন সংগ্রামের কাহিনি। করাচি থেকে তেহরান, বন্দর বুশার থেকে দুবাই—দীর্ঘ প্রবাসজীবনের পথে পথে লেখক প্রত্যক্ষ করেছেন মানুষের সুখ-দুঃখ, বেদনা ও আশার নানা রঙ।

বিজ্ঞাপন

‎ইরান–ইরাক যুদ্ধের ভয়াল সময়েও তিনি যুদ্ধাহত মানুষের সেবায় নিজেকে নিবেদন করেছেন অক্লান্ত নিষ্ঠায়, আর হৃদয়ে লালন করেছেন একটিই স্বপ্ন—মানুষের পাশে দাঁড়ানোর। যারা অনুপ্রেরণার আলো খোঁজেন, যারা মানবিকতার গল্প শুনতে ভালোবাসেন, এবং যারা একজন সফল মানুষের সংগ্রামময় পথচলার অজানা অধ্যায় জানতে চান—তাদের জন্য ‘জীবনের পথে পথে’ হবে এক অনন্য পাঠ অভিজ্ঞতা।

‎এই বইটিতে তিনি ফুটিয়ে তুলেছেন শত বাধা উপেক্ষা করে কিভাবে নিজেকে চুড়ান্ত শিখরে আরোহণ করতে হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ডা. শাহাবুদ্দিন খান বলেন, ‘একজন ২২ থেকে ৩০ বছরের যুবক সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে সাফল্যের উচ্চ শিখরে আরোহণ করতে পারে, সেই গল্পগুলো আমি এই গ্রন্থে তুলে ধরার চেষ্টা করেছি।’

উল্লেখ্য, গ্রন্থটি পাওয়া যাবে অমর একুশে বইমেলার ন্যাশনাল পাবলিকেশনের ৯৩৮ নম্বর স্টলে ।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর