Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে জঙ্গল থেকে বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৫ ১৪:২৩

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চারান উত্তর পাড়া গ্রামে কামাল খান (৬৩) নামের এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) দুপুরে তার নিজ বাড়ির পাশের জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কামাল খান ওই গ্রামের মৃত ওয়াজেদ আলী খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কামাল খান পরিবারসহ ঢাকায় বসবাস করতেন। প্রায় এক সপ্তাহ আগে তিনি গ্রামের বাড়িতে আসেন জমিজমা দেখাশোনার জন্য। মঙ্গলবার রাতে ঘুমাতে যাওয়ার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। বুধবার দুপুরে বাড়ির পাশের জঙ্গলে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘কামাল খানের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে মরদেহ জঙ্গলে ফেলে রাখা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর