Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসেপন্ডেন্ট
১১ মার্চ ২০২৬ ১৪:২৪

রক্তাক্ত মরদেহ, পলাশবাড়ী থানার সামনে।

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সড়কের পাশে পড়ে থাকা অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পলাশবাড়ী থানা পুলিশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

বুধবার (১১ মার্চ) রাত আনুমানিক আড়াইটার দিকে পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের ঠুটিয়াপাকুর (ইটভাটা সংলগ্ন) এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পলাশবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) বাশার ফোর্স নিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এ বিষয়ে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সরোয়ার আলম খান জানান, ‘মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, কোনো বাস বা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে, কারণ মরদেহটির বিভিন্ন অংশে চাপা পড়ার চিহ্ন রয়েছে। এ ঘটনায় আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

হারানো সোনালী দিনগুলি...
১৭ আগস্ট ২০২৬ ১৫:১২

আরো

সম্পর্কিত খবর