Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ময়মনসিংহে দোয়া মাহফিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৬ ১৫:৩৯

বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিলে বিএনপির নেতা-কর্মীরা।

ময়মনসিংহ: সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ময়মনসিংহে দোয়া মাহফিল ও তার কৃতিত্বপূর্ণ কর্মের স্মৃতিচারণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে নগরীর টাউন হল প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করে মহানগর ও দক্ষিণ জেলা বিএনপি।

এতে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়ময়নসিংহ-৪ সদর আসনের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনের প্রার্থী জাকির হোসেন বাবলু, সদস্যসচিব রোকনুজ্জামান সরকার রোকনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

বিজ্ঞাপন

স্মরণ সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম। নেতাকর্মীরা প্রয়াত বেগম খালেদা জিয়ার কৃতিত্বপূর্ণ জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর