Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুমিল্লায় ছেলের কাঠের আঘাতে বাবা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৬ ২০:৩১ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ২০:৩২

প্রতীকী ছবি।

কুমিল্লা: জেলার মুরাদনগরে পারিবারিক সম্পত্তি ও গরু ভাগাভাগির বিরোধের জেরে ছেলের কাঠের আঘাতে বাবা নিহত হয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের সুবিলারচর (পূর্ব পাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুরুজ মিয়া (৬৫) একই গ্রামের মৃত জাহেদ আলীর ছেলে। হত্যাকাণ্ডে অভিযুক্ত তার বড় ছেলে ফয়েজ মিয়া (৩২) ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সুরুজ মিয়া জীবদ্দশায় তার ৩ ছেলেকে জমিজমা ও অন্যান্য সম্পত্তি আলাদা করে বুঝিয়ে দেন। তবে শর্ত ছিল, বাবার হজ পালনের জন্য নির্ধারিত অর্থ পরিশোধের পর পরিবারের ৬টি গরু তিন ভাইয়ের মধ্যে ভাগ করে দেওয়া হবে। সোমবার বিকেলে হজের টাকা পরিশোধ না করেই বড় ছেলে ফয়েজ মিয়া গরু বিক্রির উদ্যোগ নিলে বাবা-ছেলের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।

বিজ্ঞাপন

একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে ফয়েজ মিয়া কাঠের চেলি দিয়ে তার বাবার মাথায় এলোপাতাড়ি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় সুরুজ মিয়া মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্ত ছেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে নিহতের মরদেহ উদ্ধার করে মুরাদনগর থানায় নিয়ে আসা হয়।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান জামিল খান জানান, ‘গরু ভাগাভাগি সংক্রান্ত বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত ছেলেকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর