Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজশাহীতে বাবাকে খুনের দায়ে ছেলে গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৮ জুন ২০২৬ ২০:০০ | আপডেট: ২৯ জুন ২০২৬ ০০:১৪

আসামী রাকিব উর রহমান গ্রেফতার। ছবি: সংগৃহীত

রাজশাহী: জেলার চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী এলাকায় ছেলের মুগুরের আঘাতে বাবা খুন হওয়ার চাঞ্চল্যকর ঘটনার আসামী রাকিব উর রহমানকে (২২) গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৭ জুন) দিবাগত রাতে রাজধানী ঢাকার মধ্য পাইকপাড়ার গ্রীণভিউ আবাসিক এলাকায় র‌্যাব-৫ এবং র‌্যাব-৪ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

রোববার (২৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‍্যাব-৫।

র‌্যাব জানায়, গত ২২ জুন ছেলের মুগুরের আঘাতে প্রাণ হারান অবসরপ্রাপ্ত শিক্ষক রেজাউল করিম (৬০)। সেদিন সকাল সাড়ে ৯টার দিকে রাকিব চাকরির পরীক্ষা দিতে ঢাকায় যাওয়ার জন্য বাবার কাছে টাকা চান। এ সময় রেজাউল করিম তাকে তার মা আঞ্জুরা বেগমের কাছ থেকে টাকা নিতে বলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রেজাউল করিম তার স্ত্রীকে মারধর শুরু করলে পাশে থাকা রাকিব মুগুর দিয়ে বাবার মাথায় সজোরে আঘাত করেন। পরে তিনি মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

বিজ্ঞাপন

পরবর্তীতে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রেজাউল করিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আঞ্জুরা বেগম নগরের চন্দ্রিমা থানায় ছেলের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার রাকিব হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর