Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুনামগঞ্জে ৫টি আসনে ৭ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৬ ২২:৪৪

-ফাইল ছবি

সুনামগঞ্জ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ জেলার ৫টি আসন থেকে মোট ৭ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা দিকে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রার্থিতা প্রত্যাহারকারীরা হলেন- সুনামগঞ্জ-১ আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হাজী মুখলেছুর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. রফিকুল ইসলাম চৌধুরী।
সুনামগঞ্জ-২ আসন থেকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত প্রার্থী শোয়াইব আহমদ ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. সাখাওয়াত হোসেন।

বিজ্ঞাপন

সুনামগঞ্জ-৩ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ইয়াসীন খান। সুনামগঞ্জ-৪ আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ আজিজুল হক এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র প্রার্থী মো. মাহফুজুর রহমান খালেদ।

সুনামগঞ্জ-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাহার করেছেন মো. মিজানুর রহমান চৌধুরী।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানায়, নির্ধারিত সময়ের মধ্যেই এসব প্রার্থী আনুষ্ঠানিকভাবে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর