Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হিলি ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার বন্ধ

লোকাল করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:২৫ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সকল প্রকার পাসপোর্টধারী যাত্রী পারাপার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
​
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটের দিন এই নির্দেশনা কার্যকর থাকবে।
​
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম জানান, জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সরকারি নির্দেশনা মোতাবেক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১২ ফেব্রুয়ারি হিলি ইমিগ্রেশন দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে কোনো পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করতে পারবেন না। তবে নির্বাচনের পরদিন ১৩ ফেব্রুয়ারি থেকে পুনরায় স্বাভাবিক নিয়মে যাত্রী পারাপার শুরু হবে।
​
ইমিগ্রেশন কর্তৃপক্ষ আরও জানায় যে, যাত্রী সাধারণের সুবিধার্থে বিষয়টি আগেভাগেই অবহিত করা হচ্ছে যাতে কেউ ওইদিন সীমান্তে এসে দুর্ভোগে না পড়েন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর