Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজবাড়ীতে ব্যালট পেপার পাঠানো শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২৪ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২৯

ছবি: সংগৃহীত

রাজবাড়ী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রাজবাড়ীর ২টি আসনে ভোট গ্রহণের জন্য উপজেলা পর্যায়ে ব্যালট পেপার পাঠানো শুরু হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসনের ট্রেজারি শাখা থেকে জেলার পাঁচটি উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় এসব ব্যালট পেপার পাঠানো হয়। এ সময় ব্যালট পেপার বহনকারী গাড়ির নিরাপত্তায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের গাড়ি পাহারায় থাকতে দেখা গেছে।

রাজবাড়ী জেলা নির্বাচন অফিসার শেখ মোঃ জালাল উদ্দিন বলেন, রাজবাড়ীর দুটি সংসদীয় আসনে ৯ লাখ ৮৯ হাজার ৯০৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর ধারাবাহিকতায় আজ উপজেলা পর্যায়ে ব্যালট পেপার পাঠানো হচ্ছে। পুরো প্রক্রিয়া নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সম্পন্ন হচ্ছে। ব্যালট পেপার হস্তান্তরের প্রতিটি ধাপেই নিরাপত্তা ও স্বচ্ছতার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এর আগে নির্বাচনি অন্যান্য সব সরঞ্জামাদি পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচনি এলাকায় টহল দিতে দেখা গেছে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

বিজ্ঞাপন

আজও ঢাকার বাতাস মাঝারি
১৭ আগস্ট ২০২৬ ১৩:১৫

আরো

সম্পর্কিত খবর