Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিট সংরক্ষণের নির্দেশ

স্টাফ করেসপন্ডেট
১৬ মার্চ ২০২৬ ১৫:১৬

ঢাকা: ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) সংসদীয় আসনের নির্বাচনের ব্যালট পেপার ও রেজাল্ট শিট সংরক্ষণ করে বাংলাদেশ নির্বাচন কমিশনের হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্ট বিবাদীদের প্রতি নোটিশ জারি করেছেন আদালত।

ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে করা আবেদন শুনানির জন্য গ্রহণ করে সোমবার (১৬ মার্চ) বিচারপতি মোহাম্মদ আলীর একক বেঞ্চ এ আদেশ দেন।

ময়মনসিংহ-৬ আসনে বিএনপির প্রার্থী মো. আখতারুল আলম নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন। আদালতে তার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট লক্ষ্মণ বিশ্বাস ও অ্যাডভোকেট মো. শামীম দর্জি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী কামরুল হাসান মিলন প্রতিদ্বন্দ্বিতা করেন।

গণপ্রতিনিধিত্ব আদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়ম সংক্রান্ত অভিযোগের শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়।

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর