Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শরীয়তপুরে বিএনপির ক্লাবে ককটেল নিক্ষেপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২৯

ছবি: সংগৃহীত

শরীয়তপুর: শরীয়তপুরের নড়িয়া উপজেলার চাকধ বাজার এলাকায় বিএনপির একটি ক্লাবে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (২২ ফেব্রুয়ারি) আনুমানিক রাত ১০ টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার রাতে উপজেলার চাকধ বাজার এলাকায় শহীদ জিয়া স্মৃতি সংসদ ভুমখাড়া ইউনিয়ন কার্যালয়ে মোটরসাইকেলযোগে আসা দুই দুর্বৃত্ত ক্লাবের দিকে কয়েকটি ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরণের আলামত সংগ্রহ করে। এছাড়াও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।

বিজ্ঞাপন

ভুমখাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল পেদা বলেন, এটি একটি ন্যক্কারজনক ও পরিকল্পিত হামলা। যারা এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

নড়িয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. বাহার মিয়া বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’
১ জুলাই ২০২৬ ১৩:০২

আরো

সম্পর্কিত খবর