Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নাটোরে শিক্ষার্থী হত্যায় ২ যুবককে যাবজ্জীবন কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৪

যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া দুই যুবক।

নাটোর: নাটোরের সিংড়ায় শিক্ষার্থী আব্দুল কাহার হত্যা মামলার রায়ে মাসুদ রানা ও মিজানুর রহমান নামে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নাটোরের অতিরিক্ত দায়রা জজ আদালত-৪ এর বিচারক মো. দেলোয়ার হোসেন আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

একই সঙ্গে, প্রত্যেককে ১০ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।

আদালত সূত্র জানায়,২০১৪ সালের ২৪ ডিসেম্বর সিংড়া উপজেলার বড়গ্রাম এলাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া মেধাবী শিক্ষার্থী আব্দুল কাহারকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করে অভিযুক্তরা। এ ঘটনায় নিহতের পিতা আব্দুর রশিদ বাদি হয়ে মামলা দায়ের করেছিলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর