Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হিলিতে বিশেষ অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৮

লোকাল করেসপনডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০৮

হিলি: দিনাজপুরের হাকিমপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটে উপজেলার ১ নম্বর খট্টামধবপাড়া ইউনিয়নের মাধবপাড়া গ্রামের আলুহাটির মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, হাকিমপুর থানার এসআই মো. মোস্তাফিজার রহমান সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত পরোয়ানা তামিল ও মাদকবিরোধী অভিযানে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, মাধবপাড়া গ্রামের মো. তুফানের বাড়ির আঙিনায় মাদক কেনাবেচা চলছে। পরে সেখানে ঝটিকা অভিযান চালিয়ে আটজনকে হাতেনাতে আটক করা হয়।

বিজ্ঞাপন

তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ও ২৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. পলাশ হোসেন (৩৮), মো. জুয়েল হোসেন (৩৭), মো. লাল চান আলী (২৭), মো. পিয়ারুল ইসলাম (২৭), মো. আজাদুল ইসলাম (৩৮), মো. শাহিন বাবু (৩২), মো. মারুফ হোসেন (১৯) ও মো. নুর জামান (৩৬)। তাদের বাড়ি হাকিমপুর ও বিরামপুর উপজেলার বিভিন্ন এলাকায়।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর