Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিংড়ায় মাটির নিচে মজুদ করা ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২৬ ১৯:২৭ | আপডেট: ৭ মার্চ ২০২৬ ২১:৩০

বাঁশঝাঁড়ে মাটির নিচে থেকে পানির ট্যাংকে ১০ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়।

নাটোর: নাটোরের সিংড়ায় বাঁশ ঝাঁড়ে মাটির নিচে পানির ট্যাংকে ১০ হাজার লিটার ডিজেল মজুদ করায় রুবেল হোসেন নামে এক তেল ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৭ মার্চ) দুপুরে উপজেলা ভাটোপাড়া এলাকার গোপন তথ্যের ভিত্তিতে নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল সিফাতের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তেল উদ্ধার করে।

এ সময় উদ্ধারকৃত তেল সঠিক দামে খোলা বাজারে বিক্রির নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, ভাটোপাড়া মসজিদের দক্ষিণ পাশে বাঁশের ঝাঁড়ের মধ্যে মাটির নিচে পানির ট্যাংকি বসিয়ে জ্বালানি তেল সংরক্ষণ করে কৃত্রিম সংকট সৃষ্টি করছেন এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাটির নিচে ট্যাংকির মধ্যে ১০ হাজার লিটার তেল উদ্ধার করা হয়। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সিংড়া থানার মোড় এলাকার সততা ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. রুবেলকে ১০ হাজার লিটার ডিজেল অন্যায়ভাবে সংরক্ষণ করে রাখার অপরাধে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বিজ্ঞাপন
সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর