Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

উখিয়ায় সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৬ ২১:৪৫

কক্সবাজার: জেলার উখিয়ায় সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে হাইওয়ে পুলিশ। সড়কের শৃঙ্খলা বজায় রাখা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে এ অভিযান চালানো হয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) ও শুক্রবার দুই দিনব্যাপী এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে শাহপুরী হাইওয়ে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন শাহপুরী হাইওয়ে পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম।

অভিযানকালে সড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন দোকানপাট ও অস্থায়ী স্থাপনা অপসারণ করা হয়। হাইওয়ে পুলিশ জানায়, এসব অবৈধ দখলের কারণে সড়কে প্রায়ই যানজট সৃষ্টি হচ্ছিল। এতে পথচারীসহ সাধারণ মানুষকে নানা ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছিল।

বিজ্ঞাপন

শাহপুরী হাইওয়ে পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, সড়কের শৃঙ্খলা বজায় রাখা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, সড়ক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে এমন অবৈধ স্থাপনার বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর