Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টেকনাফে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৬ ১৭:১১

গ্রেফতার আসামিরা।

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে চাঞ্চল্যকর একটি ‘ক্লুলেস’ হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সকালে টেকনাফ মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

আসামিদের মধ্যে একজন আদালতে স্বেচ্ছায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পুলিশ জানায়, টেকনাফ থানায় দায়ের করা এই হত্যা মামলার তদন্তে অগ্রগতি আসে তথ্য-প্রযুক্তি ও স্থানীয় সূত্রের সহায়তায়। গ্রেফতার হওয়া আসামিরা হলেন, মো. রুবেল (২১) ও মো. হাসান (২৪) ওরফে বাংলা। তারা দুজনই টেকনাফ সদর ইউনিয়নের ইসলামাবাদ এলাকার নতুন পল্লানপাড়া গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

পুলিশের জিজ্ঞাসাবাদে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের ধুমপ্রাংবিল এলাকায় ভিকটিম ফাইয়ছ উদ্দিন ফয়েজের (২০) মায়ের সমিতি থেকে তোলা ২০ হাজার টাকা লুটের উদ্দেশ্যে আসামিরা অন্য সহযোগীদের নিয়ে তার বাড়িতে প্রবেশ করেন। ওই সময় তার মা ঘরে ছিলেন না। এ সময় ফয়েজ তাদের দেখে ফেললে আসামিরা তাৎক্ষণিকভাবে ঘরে থাকা একটি কুড়াল দিয়ে তার মাথায় বারবার আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আসামিরা দ্রুত পালিয়ে যায়।

গ্রেফতারের পর দুই আসামিই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের মধ্যে রুবেল আদালতে স্বেচ্ছায় ১৬৪ ধারায় জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি হত্যার ঘটনায় অন্য সহযোগীদের জড়িত থাকার কথাও উল্লেখ করেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর