Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় হামের সংক্রমণ, হাসপাতালে ভর্তি ৬১

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৩১ মার্চ ২০২৬ ২৩:৩৬

কুষ্টিয়া: হঠাৎ করেই কুষ্টিয়ায় হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। গত দুই সপ্তাহে হামের উপসর্গ নিয়ে কুষ্টিয়া আড়াইশ শয্যার জেনারেল হাসপাতাল ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৯১ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে অন্তত ৬১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে, যাদের অধিকাংশই শিশু।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে জেনারেল হাসপাতালে ১৯ জন এবং মেডিকেল কলেজ হাসপাতালে ৪২ জন হাম আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। রোগীর সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।

রোগীর চাপ সামাল দিতে হাসপাতালের ওয়ার্ডে হামের জন্য আলাদা কর্নার করা হয়েছে। তবে শয্যা সংকটের কারণে অনেক শিশুকে সাধারণ ওয়ার্ডেও চিকিৎসা নিতে হচ্ছে।

বিজ্ঞাপন

চিকিৎসকদের মতে, টিকাদানে অভিভাবকদের অসচেতনতার জন্য এ রোগের বিস্তারের অন্যতম কারণ। বেশ কয়েক বছর পর আবারও হামের সংক্রমণ বাড়তে দেখা যাচ্ছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মুসা কবির জানান, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা শ্বাসনালীর মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। সময়মতো টিকা না নিলে শিশুদের ঝুঁকি অনেক বেশি থাকে।

অন্যদিকে, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. আনোয়ারুল কবীর বলেন, ‘প্রতিদিনই নতুন আক্রান্ত রোগী আসছে। পরিস্থিতি মোকাবিলায় আমরা বিশেষায়িত ওয়ার্ড তৈরির উদ্যোগ নিয়েছি, তবে রোগীর চাপ সামাল দিতে চ্যালেঞ্জ নিতে হচ্ছে।’

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর