Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফেসবুকে মন্তব্য নিয়ে সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৪ এপ্রিল ২০২৬ ২১:৪৫

সুনামগঞ্জ: জেলার ছাতকে ফেসবুকের একটি পোস্টের মন্তব্যকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার চরমহল্লা ইউনিয়নের কাইল্যাচর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় কয়েকটি দোকান ও ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের মৃত তেরাব আলীর ছেলে আব্দুস শহিদের ভাই মাওলানা নাজমুল হক নসিব চরমহল্লা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে একটি ফেসবুক পোস্ট দেন। ওই পোস্টে গ্রামের সুন্দর আলীর ছেলে লাহিন মিয়া বিরূপ মন্তব্য করলে এ নিয়ে দুই পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের ২০ জন আহত হয়।

বিজ্ঞাপন

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর